‘অ্যারেস্ট চুপ্পু’: পদত্যাগের পরই সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের!
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এবার সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, "অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।" পাশাপাশি তিনি হ্যাশট্যাগ দিয়ে ‘#ARRESTCHUPPU’ যুক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পোস্টকে ঘিরে দ্রুতই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে একই দিন বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগে ভুগছেন, যার ফলে মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন সম্ভব নয় বলে জানান তিনি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদ ত্যাগ করায় বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।