ডা. মুরাদ হাসানকে হাজির হতে এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের!
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী
মামলার বিবরণ থেকে জানা যায়, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে এক সোশ্যাল মিডিয়া টকশোতে জিয়া পরিবার নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি লায়ন রুমেল সরকার অভিযোগ করেন, এই মানহানিকর বক্তব্যে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতিসাধিত হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ওই টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জানান, ইতিপূর্বে আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হলেও তারা আদালতে উপস্থিত না হয়ে পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপরও হাজির না হওয়ায় এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। এর পরও আসামিরা আত্মপক্ষ সমর্থনে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে বলে আদালত সূত্রে জানা গেছে।